
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিদেশী শিক্ষার্থীদের নিয়ে ‘রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর ফরেন স্টুডেন্টস, অটাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি ছিলেন প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শরীফুল হক। অনুষ্ঠানে অতিথিরা বিদেশী শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাদের স্বাগত জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন ও মো: এরশাদ-উল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








