পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


চট্টগ্রামের পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করা হয়।  
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ কাসেম, পিএসসি (অব:), রেজিস্ট্রার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম।। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ তোফায়েল আজম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ মহিব উল্লাহ, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ শোয়াইব, ভাইস প্রিন্সিপাল উম্মে সালমা, বিসি প্রধান আশরাফুল দৌলা, অনুষ্ঠানের কনভেনার তাসনিমুর রহমান ও কো-কনভেনার তাশফিয়া যারিন হক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে। বিজ্ঞপ্তি।

Advertisement