লাশ উদ্ধার
সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মোহাম্মদ রাহাত (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আমরা বিকেলের দিকে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে রাহাত নামে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন—খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা

তিনি আরো জানান, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত এবং ওই এলাকায় থাকতো। আমাদের ধারণা–অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ওই যুবকে বাবা মৃত রেজাউল বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।