
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে অভিযান চালিয়ে ১ হাজার ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ থেকে এসব তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারের মধ্যে নিয়মিত মামলায় ৯৪ জন, আগের মামলায় ৭০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, পরোয়ানাভুক্ত ১৭৬ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৭ জন রয়েছেন। এ ছাড়া মাদক মামলায় ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ৯৪ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরো ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








