
আওয়ামী লীগ নেতাকর্মীদের নৃশংস হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে নয়াবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুল আজিজ। গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহসভাপতি ঈমান আলী, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাবেক সম্পাদক শাহীন কাওছার ও বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন।
অপর দিকে, বনপাড়া বাজারে সানাউল্লাহ নুর বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত পৃথক স্মরণসভায় বাবুর সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, বাবু সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক আবদুল বারী বক্তব্য রাখেন। সভায় বক্তারা সানাউল্লাহ নুর বাবুর খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে তার রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় দলীয় কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৃশংস হামলায় উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু খুন হন। - বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








