আলিম পরীক্ষা
বাগমারা আলিম মাদরাসা, দেবিদ্বার। নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে এইচএসসি (আলিম) সমমানের পরীক্ষায় অংশ নিয়ে একটি মাদরাসার ২১ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটি হলো উপজেলার বরকামতা ইউনিয়নের বাগমারা ইসলামিয়া আলিম মাদরাসা।

Advertisement

জানা গেছে, এ বছর ওই মাদরাসা থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি।

রোববার (১ নভেম্বর) রাত ৯টায় দেবিদ্বার উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর জানান, কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১৫টি কলেজ ও ১৩টি মাদরাসা থেকে মোট ২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ১৫১ জন। সে হিসাবে পাসের হার ৪২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। তবে বাগমারা মাদরাসা থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘দেবিদ্বারে এইচএসসি (আলিম) পরীক্ষায় দেবিদ্বার উপজেলার ফলাফল আশানুরূপ হয়নি। তবে ওই মাদরাসা থেকে কেউ পাস করেনি—এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের সাথে আলোচনা করে ফলাফল খারাপ হওয়ার কারণ চিহ্নিত করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।