
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসি অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হক ও তার কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের রাষ্ট্র ও জনগণের শত্রু আখ্যা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেছেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রাজশাহীতে কোনোভাবেই ‘মব কালচার’ সৃষ্টি করতে দেয়া হবে না।
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় পরিদর্শন ও তার সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ভিসিকে তার চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তার সাথে চা চক্রে অংশ নেন।
ভূমিমন্ত্রী বলেন, এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একজন শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। বিষয়টি জানার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেয়া হবে না। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








