
বিনোদন রিপোর্ট
সুমী শারমীন একজন গায়ক এবং গীতিকার। তিনি নিজের লেখা অনেক গানে কণ্ঠ দিয়েছেন। আবার তার লেখা গানও গেয়েছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সেই ধারাবাহিকতায় এবার সুমী শারমীনের লেখা দুটি ভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন নব্বই দশক থেকে শুরু করে আজকের প্রজন্ম পর্যন্ত শ্রোতাপ্রিয়তায় থাকা সঙ্গীতশিল্পী আগুন ও এই প্রজন্মের শ্রোতা প্রিয় মিষ্টি কণ্ঠের সঙ্গীতশিল্পী প্রিয়াংকা বিশ^াস। গত ৬ অক্টোবর বাংলাদেশ বেতারে এই গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান দুটির সুরকার রুমন হায়াত। সুমী শারমীন বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাই আমাদের কৈশোরের ভীষণ ভালোলাগার ভালোবাসার একজন শিল্পী। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য প্রিয় এই শিল্পী আমার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন এটা যেন আমার জন্য সত্যিই এক পরম প্রাপ্তি। যদিও এর আগে অনেক স্বনামধন্য সঙ্গীতশিল্পী আমার লেখা গান গেয়েছেন। তারপরও আগুন ভাইয়ের কণ্ঠে আমার গান যেন আমার গীতিকবিতা আরো স্বার্থক হয়ে উঠল। আগুন ভাই এখনো কী দারুণ গান আমি মুগ্ধ হয়ে তার কণ্ঠে আমার গান শুনছিলাম। সাথে এই গানে আরো কণ্ঠ দিয়েছেন ভীষণ সুরেলা শিল্পী প্রিয়াংকা বিশ^াস। আগুন ভাই ও প্রিয়াংকার কণ্ঠে আমার লেখা গান সত্যিই এক অন্যরকম ভালোলাগার আবেগ। এই আবেগ এই ভালোলাগা ব্যাখ্যা করার নয়। আশা করছি গানটি প্রচারে এলে শ্রোতাদের ভালোলাগবে।’ আগুন বলেন, ‘গানের কথা আমার কাছে ভীষণ ভালোলেগেছে, সেই সাথে গানের সুর। আর বাংলাদেশ বেতার তো আসলে আমাদের আবেগের জায়গা, এখানে গান গাইতে আসলে কত কত স্মৃতি মনে পড়ে যায়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








