
বাসস
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। গতকাল মন্ত্রীর দপ্তরে তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন বিষয়, বাণিজ্য সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য মিজ আপসানা বেগম। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন মিস্টার শকাত আদম এবং লর্ড কুরবান হোসেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে পার্লামেন্ট-টু-পার্লামেন্ট সহযোগিতা আরও জোরদার করা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে ভিন্ন মত, পথ, ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে। রাষ্ট্রের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের চোখে সবার সমান অধিকার রয়েছে।
তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু-এ ধরনের কোনো বিভাজন আমরা দেখতে চাই না। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নির্বিঘেœ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক ধারায় বিঘœ ঘটলেও সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রা শুরু হয়েছে। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








