
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিক্যাল কলেজে র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের চক্ষু বিভাগের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’। এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজেদ আবদুুল খালেক, কলেজের ডিরেক্টর ড. নজরুল ইসলাম, মেজর (অব:) ডা. রাজিবুল ইসলাম এবং চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।
এ ছাড়া র্যালিতে ইবনে সিনা মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় র্যালিটি ইবনে সিনা মেডিক্যাল কলেজ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকে চোখের যতœ ও চোখের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








