
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও উদ্যোক্তা-মানসিকতা বিকাশের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘বিজনেস কার্নিভাল-২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ অক্টোবর আয়োজিত এ কার্নিভালে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যক্রম, উপস্থাপনা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। কার্নিভালে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাইন্ড টু মাইন্ড: ব্যবসায়ে ডিজিটাল প্রেজেন্টেশনের ধারণাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীজফেস্টের আওতায় ইকোনমিকস অলিম্পিয়াড, বিজনেস অলিম্পিয়াড ও অ্যাকাউন্টিং অলিম্পিয়াডের আয়োজন করা হয়। ‘আগামীর নেতৃত্ব নিশ্চিতকরণে ঐক্য ও শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস এম মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিপি, পিএসসির সভাপতিত্বে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানারাত ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস অ্যান্ড অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রধান সারওয়াত রেজা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








