
ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। অন্য দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই চলছে জাতীয় দলে ফেরা নিয়ে। পর্তুগালের বর্তমান কোচ অবশ্য মাঠে আর নামাচ্ছেন না তাকে। ফলে জাতীয় দলের ক্যাম্প ছেড়েই চলে গেছেন রোনালদো। এরই মধ্যে রোনালদোর এত দিনের প্রবল প্রতিপক্ষ মেসির রাজকীয় বিদায় হয়েছে।
প্রশ্ন রোনালদোর কপালে কি এমন বিদায় জুটবেÑ সেটি অবশ্য পরের ব্যাপার। তবে মেসির বিদায় বেলায় তাকে মনে করতে এবং তার অবদানের স্বীকৃতি মোটেই কার্পণ্য করেননি রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছো এবং এমন একটি গল্প রেখে যাচ্ছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








