
পাবিপ্রবি প্রতিনিধি
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আট গবেষক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ারের যৌথ উদ্যোগে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহলেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়।
তালিকায় স্থান পাওয়া পাবিপ্রবির গবেষকরা হলেনÑ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ ও সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম ইফতেখারুল ফেরদৌস; গণিত বিভাগের অধ্যাপক ড. নূর আলম, সহযোগী অধ্যাপক ড. ইকরামুল ইসলাম ও সহযোগী অধ্যাপক এস এম রায়হানুল ইসলাম; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক ড. লোকমান আলী।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








