
রয়টার্স
ফ্রান্সের পর এবার শিক্ষা বাজেটের উচ্চমূল্য ও অবকাঠামোগত সঙ্কটের প্রতিবাদে বেলজিয়ামের লিয়েজ শহরে ব্যাপক ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কয়েক দিন ধরে চলা এই আন্দোলনে শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ, শিক্ষা উপকরণের অভাব এবং টিউশন ফি বৃদ্ধির বিরুদ্ধে শত শত তরুণ রাজপথে অবস্থান নেয়।
সহিংসতা, অগ্নিসংযোগ ও সম্পদ নষ্টের অভিযোগে এ পর্যন্ত ১০৭ জন বিক্ষোভকারীকে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ফ্রান্সের আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণায় এবং তাদের সাথে সমন্বয় রেখেই বেলজিয়ামের ফরাসিভাষী অঞ্চলের ছাত্র সমাজ এই পদক্ষেপ নিয়েছে।
শিক্ষাকে অধিকার হিসেবে প্রাপ্তির দাবিতে শিক্ষার্থীরা নানা প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। উল্লেখ্য, এর আগে গত জুনে ব্রাসেলসে টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে এক হাজার ১৯৪ ইউরো করার সিদ্ধান্তকে কেন্দ্র করেও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের বড় ধরনের সঙ্ঘাত ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত মঙ্গলবার পুলিশ তল্লাশি জোরদার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে সড়কের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও আগুনের আলামত লক্ষ্য করা গেছে।
সামগ্রিক বিষয়ে লিয়েজের মেয়র উইলি ডেমেয়ার আশাবাদ ব্যক্ত করে জানান, সহিংসতা এড়িয়ে খুব দ্রুত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত অসন্তোষ ও উদ্বেগের সমাধান খোঁজা সম্ভব হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








