
এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এসিআই বেভারেজেস’-এর হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক ‘এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি’ ও ‘এসিআই বেভারেজেস”-এর যৌথ উদ্যোগে গৃহীত এই সময়োপযোগী পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে ‘মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’-র সার্বিক সহযোগিতায়। বাংলাদেশে একটি বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার মাধ্যমে ক্রেতাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে এসিআই বেভারেজেসের অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডেসর প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনালের ডিরেক্টর প্রদীপ চৌহান এবং মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক), ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








