নোয়াখালীতে ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি গ্রেফতার

 নোয়াখালী অফিস

Advertisement

নোয়াখালী চৌমুহনী ব্যাংক রোড শাখার আলাউদ্দিন নামের এক ঋণ খেলাপি গ্রাহককে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার বিকেলে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
জেলার ইসলামী ব্যাংক চৌমুহনী ব্যাংক শাখার বিনিয়োগ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মেসার্স মদিনা টেলিকমের স্বত্বাাধিকারী ও আমানাতপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত রুহল আমিনের ছেলে মো: আলাউদ্দিন তাদের শাখা থেকে ২০১৪ সালে ১১ কোটি টাকা বিনিয়োগ নেয়। বার বার নোটিশ ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও তিনি বিনিয়োগ পরিশোধ করেনি। 
বর্তমানে লভ্যাংশসহ ব্যাংক তার কাছে প্রায় সাড়ে ১৫ কোটি পায়। এ ব্যাপারে ২০২২ সালে নোয়াখালী আদালতে  মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।