
ঢাকা বিশ^বিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের আটজন শিক্ষার্থীকে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে দুইজন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার এবং ছয়জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গবেষণা পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালন করেন।
আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থী নবনীতা এবং ফারাহ জাহান শুচি।
আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তিপ্রাপ্তরা হলেন- ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত এবং মুহাম্মদ মুযযাম্মিল হক। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








