সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না : খাদ্যমন্ত্রী
সাংবাদিকদের সাথে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম : নয়া দিগন্ত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাজারমূল্য নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। সরকারি খাদ্য মজুদও ভালো রয়েছে। কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেয়া।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে দেশের বিভিন্ন খাদ্যগুদাম, সিএসডি ও সাইলো পরিদর্শন করছেন। এসব স্থাপনা আরো ভালো অবস্থায় নেয়া এবং খাদ্য মজুদ ঠিক রাখাই এ পরিদর্শনের উদ্দেশ্য।
তিনি বলেন, কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। পরিদর্শনের সময় এসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা যাতে সহজে ও কার্যকরভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement