
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‘আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।’
রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত সমাবেশে দেশটির কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে এ কথা বলেন তিনি।
মমতা জানান, দেশের যুবরাই যা উত্তর দেয়ার দেবে। অভিভাবক হয়ে দরকারে তাদের পথ দেখাবেন তিনি।
তার অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। শুধু ভোট বা গণতন্ত্র নয়, বাংলার মানুষের চাকরি, সম্মান এবং সাংবিধানিক অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হয়েছে।
সমাবেশে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেছেন মমতা।
তিনি বলেন, শুধু ভোট নয়, পুরোপুরি সেন্ট্রাল হাইজ্যাকিংয়ের মাধ্যমে গণনার প্রক্রিয়াকেও ভ্যানিশ করে দেয়া হয়েছে। বাংলায় এক কোটিরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
এর বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন মমতা।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








