প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩ অক্টোর দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত ‘ক্ষমতাসীনদের প্রশ্রয়ে মার্কেট দখলে আ’লীগের দোসররা’ শিরনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ফরচুন মার্কেটের ব্যবসায়ী নাসির উদ্দিন দুলাল। এক প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কোনো নেতার সাথে তার সক্ষতা ছিল না। শুরু থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ ছাড়া মার্কেটের সামনে অপর এক ব্যবসায়ীর পকেটে ইয়াবা ঢুকিয়ে পুলিশে দেয়ার সাথেও তার কোনো সম্পর্ক নেই। মার্কেটে তার প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়ে তাকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেছেন।  

Advertisement