কে পাবেন মেসির ১০নং জার্সি
কে পাবেন মেসির ১০নং জার্সি।

ক্রীড়া প্রতিবেদক
ভোরেই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। এরপর ইন্টান মিয়ামির হয়ে আরো কিছু দিন খেললেও আকাশী-নীলের ১০নং জার্র্সিতে আর দেখা যাবে না তাকে। সঙ্গতকারণেই প্রশ্ন মেসির পর এই মহাগুরুত্বপূর্ণ ১০নং জার্র্সি কে পাবেন আর্জেন্টিনা দলে। আলোচনায় আছেন অনেকেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কোচ লিওনেল স্কালোনির। তবে ফুটবল সংশ্লিষ্টদের মতে, ইতালিয়ান সিরি ‘এ’র ফরোয়ার্ড নিকো পাজেরই সম্ভাবনা বেশি এই ১০নং জার্র্সি গায়ে তোলার। ইতিমধ্যেই মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক চূড়ান্ত হয়েছেন। অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এখন আলবিসেলেস্তেদের নেতৃত্বে। এখন দেখা যাক আগামীতে কে পাবেন এই আর্জেন্টিনার ১০ নাম্বার জার্র্সি। আলোচনায় আছেন ফ্রাঙ্কো মাস্তানতুনো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ার আলভারেজরা।
মূলত যিনি দলের প্লে মেকার তিনিই পান এই ১০ নাম্বার জার্র্সি। গত শতাব্দীতে আর্জেন্টিার এই ১০ নাম্বার জার্র্সি আলোকিত হয়েছিল প্রয়াত দিয়েগো ম্যারাডোনার গায়ে থাকার সময়। তিনি এই জার্র্সি গায়ে এবং বাহুতে আর্মব্যান্ড নিয়ে আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ^কাপে চ্যাম্পিয়ন করিয়েছেন। অবশ্য ১৯৭৮ সালের বিশ^কাপে স্ট্রাইকার মারিও কেম্পেস এই ১০ নাম্বার জার্র্সি পরেই ল্যাতিন দেশটিকে প্রথম বিশ^কাপ এনে দিয়েছিলেন। ম্যারাডোনার  অবসরের পর এই ১০ নাম্বার জার্র্সি যায় আরিয়ার ওর্তোগার দখলে। তিনি ম্যারাডোনার সাথেই আর্জেন্টিনার ১৯৯৪ এর বিশ^কাপ দলে ছিলেন। ম্যারাডোনার সাসপেনশনের পর ওই বিশ^কাপে রোমানিয়ার বিপক্ষে খেলেছিলেন ওর্তেগা। ওর্তেগার পর ১০নং জার্র্সি উঠে পাবলো আইমারের গায়ে। আইমারের পর ৯ বছর এই জার্র্সি দখলে ছিল হুয়ান রোমান রিকুয়েলমের। ২০০৯ সালে লিওনেল মেসি এই জার্র্সি গায়ে দেয়ার পর আর কারো যোগ্যতায় কুলায়নি ১০ জার্র্সিটি কব্জায় নেয়ার।
নিকো পাজ এখনো সেই অর্থে বড় তারকা হয়ে উঠেননি। মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ^কাপে তিনি আলজেরিয়ার বিপক্ষে মেসির বদলি হিসেবে ১০ মিনিটের জন্য মাঠে নামেন। গ্রুপের শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন এই পাজ।  আর মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার সর্বশেষ দুই ম্যাচে এই নিকো পাজ দু’টি গোল করেন যথাক্রমে বলিভিয়া ও বুরকিনা পাসোর বিপক্ষে। ম্যারাডোনা ও মেসির মতোই বাম পায়ের খেলোয়াড় তিনি। দুই বছর রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমে থাকার পর মূল দলে ৪ ম্যাচ খেলে ১ গোল করেন। এরপর ২০২৪ সালে যোগ দেন সিরি ‘আ’তে খেলার যোগ্যতা অর্জন করা কোমোতে। সেখানে ৭৫ ম্যাচে ১৯ গোল করেন। এ ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিন গোল করেছেন। দেশটির অনূর্ধ্ব-২০ দলের জার্র্সিতে তার গোল ৮ ম্যাচে চার গোল। মূল দলের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলা হয়েছে তার। সর্বশেষ দুই ম্যাচে তিনি খেলেছেন ১৮নং জার্র্সি পরে।
মেসির সাথেই টানা দুই বিশ^কাপ খেলেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।  লিভারপুলের এই মিডফিল্ডারের দুই বিশ^কাপেই গোল আছে। দূর থেকে তাকে মেসির মতোই মনে হয়। উচ্চতায়ও মেসির কাছাকাছি। তিনিও এই মুহূর্তে যোগ্যতা রাখেন এই ১০নং জার্র্সি গায়ে তোলার।
চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কাতার ও এবারের বিশ^কাপে গোল করেছেন। তার নামও আলোচনায় উঠেছে। আছেন বর্তমানে রিভার প্লেট ক্লাবে খেলা থিয়াগো আলমাদার নামও।
আসলে মেসি আর্জেন্টিনার ১০ নাম্বার জার্র্সিকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এখন যে ই এই ১০ নাম্বার জার্র্সি গায়ে তুলুক না কেন তাকে এই জার্র্সির মর্যাদা মাহাত্ম রক্ষা করতেই হবে।

Advertisement