
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের পর এবার মামলা করতে গিয়ে থানায় এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করতে গিয়ে মাঠে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, হামলার ঘটনায় রোববার কুমারখালী থানায় দীর্ঘ সময় অবস্থান করেও মামলা করতে পারেননি তারা। পরদিন সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলেও পুলিশি বাধায় তা মাঠেই আটকে যায়।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেঁউড়িয়ার লালন মাজারের প্রধান ফটকের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়। দলীয় নেতাদের অভিযোগ, মাজার পরিদর্শন শেষে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে এবং চড়াও হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন ও সাথে থাকা নেতাকর্মীরা মাজারের ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে নিরাপত্তা দিয়ে বের করে আনে। এ সময় তাকে বহনকারী গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করেছে এনসিপি। এতে গাড়ির ক্ষতি হয়েছে বলে দাবি করেন দলটির নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








