বিদেশীনির্ভরতা কাটিয়ে ইরানের রেকর্ড গ্যাস উৎপাদন

আলজাজিরা ও মেহের নিউজ
বিশ্বের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্সের বহুল আলোচিত ফেজ-১১ প্রকল্পের সব কাজ সফলতার সাথে সম্পন্ন করেছে ইরান। এর মাধ্যমে এ সমুদ্র উপকূলীয় প্রকল্প থেকে দৈনিক সর্বোচ্চ ১০০ কোটি (১ বিলিয়ন) ঘনফুট, যা প্রায় ২৮ দশমিক ৩ মিলিয়ন ঘনমিটারের সমান-গ্যাস উত্তোলনের মাইলফলক স্পর্শ করল দেশটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ফরাসি জ্বালানি পরাশক্তি টোটাল এনার্জিস এবং চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি সিএনপিসি চুক্তি প্রত্যাহার করে নেয়ার পর প্রকল্পটির কাজ দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় ছিল। পরবর্তীতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি, অভ্যন্তরীণ দেশীয় প্রকৌশলী ও কারিগরি দলগুলোর ওপর ভর করেই থমকে যাওয়া এ উন্নয়ন কাজ শেষ করেছে তেহরান। এ সফলতা জ্বালানি ঘাটতি মিটিয়ে দেশজুড়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ধরে রাখতে বড় ভূমিকা রাখবে বলে  কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement