কক্সবাজারে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত
কক্সবাজারে বায়তুশ শরফ আনজুমান ইত্তেহাদের উদ্যোগে আয়োজিত ফাতেহায়ে ইয়াজদহম উপলক্ষে ইসালে ছওয়াব : নয়া দিগন্ত।


আবদুল কাদের জিলানীর (রাহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে ইসালে সওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহম) অনুষ্ঠিত হয়। মাহফিলে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা, রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, আব্দুল কাদের জিলানী (রাহ.) মুসলিম উম্মাহর এক কঠিন পরিস্থিতিতে সঠিক পথের দিশা দিয়েছিলেন। এ জন্যই তিনি ‘মুহিউদ্দীন’ তথা দ্বীনের পুনর্জীবনদানকারী উপাধিতে ভূষিত। রাহবারে বায়তুশ শরফ ফিলিস্তিন, ইরান, ইয়েমেনসহ গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদি-মার্কিনিদের গভীর ষড়যন্ত্রের নীলনকশা রুখে দিতে মুসলমানদের বড়পীর (রাহ.) এর আদর্শ অনুসরণপূর্বক ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। 
গত শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মাহফিল উদযাপিত হয়। 
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ এম এম সিরাজুল ইসলামের  সভাপতিত্বে ও আনজুমনে নওজোয়ান কক্সবাজার জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন সীতাকুণ্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আজহারী। কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে তাকরির পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ ছলীমুল্লাহ, ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা রিদওয়ানুল হক নিজামী, মাওলানা মুহিউদ্দীন মাহবুব, মাওলানা লোকমান হাকিম জাহেদী, মাওলানা শরিয়ত উল্লাহ হুসাইনি, মাওলানা আমিনুর রশীদ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা হাফেজ ফোরকান আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, অধ্যক্ষ মাওলানা রফিক বিন সিদ্দীক, হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

Advertisement