ঘটনাস্থল পুকুরপাড়ে স্থানীয়দের ভিড়, (ডানে) নিহত যুবক সবুজ মিয়া
ঘটনাস্থল পুকুরপাড়ে স্থানীয়দের ভিড়, (ডানে) নিহত যুবক সবুজ মিয়া। নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব (সূতাপাড়া) এলাকায় বাড়ির পাশের পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) ভোর ৬টার দিকে পুকুরপাড়ে বাঁশের তৈরি একটি মাচার উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত সবুজ মিয়া উজিলাব (সূতাপাড়া) এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে।

নিহত সবুজের স্ত্রী সাবিনা আক্তারের দাবি, তার স্বামীকে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, সবুজ মোবাইলফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। অন্যদিকে স্থানীয়দের একাংশ বলছে, সবুজ মাদকাসক্তও ছিল।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, লাশের পাশ থেকে একজোড়া জুতা ও একটি মোবাইলফোন পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদনে সবুজের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।