দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ

 দিনাজপুর প্রতিনিধি
৬ দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রাহক ফোরাম দিনাজপুর জেলার সদস্যসচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাহাদুর বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন।
মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মো: মিলন মিয়া, মাওলানা এরশাদুল হকসহ অন্য বক্তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরে  বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Advertisement