আগুন, ফায়ার সার্ভিস, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
আহত ‍দুই ফায়ার ফাইটার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান টাওয়ারের ৭তলা ভবনে আগুনের ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করতে গিয়ে দুই ফায়ার ফাইটার অসুস্থ হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

তারা হলেন, ফায়ার ফাইটার জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাদের দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক বার্ন ইউনিটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদেরকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো: আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের ৭তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আগুনের ধোঁয়ায় দুইজন ফায়ার ফাইটার জিল্লুর ও নজরুল আহত হন। পরে তাদেরকে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থেকে দুই ফায়ার ফাইটার অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যালে এসেছেন। তাদের দুজনকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, তারা দুজন ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন, তাদের দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।