
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আজকের বিশ্বে বসে থাকার সময় নেই। টিকে থাকতে হলে প্রতিযোগিতায় যেতে হবে এবং নতুন নতুন আবিষ্কারে যুক্ত হতে হবে। এআই ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির জ্ঞান মানবকল্যাণে ব্যবহার করতে হবে। প্রযুক্তির আবিষ্কার যেন শান্তির কাজে লাগে। বিজ্ঞানের আবিষ্কারকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে ইহকাল ও পরকালে সফলতা অর্জন করা সম্ভব। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বিয়ন্ড দ্য রোভার : ফ্রম কনসেপ্ট টু ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ’ শীর্ষক বিশেষ সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








