চমেকে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৬৯তম সিএমসি ডে উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
গত রোববার দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে পার্কভিউ হসপিটালের ২২ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ ছাড়া ওয়ার্ডের মোট ১২টি ওয়াশরুমের মধ্যে ছয়টি ওয়াশরুমে নতুন করে সংস্কার ও বাকিগুলো প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়।
কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের বিভাগীয় প্রধান ডা: কাওসারুল মতিন। তিনি পার্কভিউ হসপিটালের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা রোগীদের মানসম্মত সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের পরিকল্পনায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনায় মার্কেটিং ও হাউজকিপিং বিভাগের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পার্কভিউ হসপিটালের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, মার্কেটিং অফিসার আবদুস সোবহান, জহিরুল ইসলাম, দিদারুল আলম, রাজ্জাকুল হায়দার ও তালুকদার মশিউর রহমান, করপোরেট অফিসার হেলাল পারভেজ এবং হাউজকিপিং অফিসার মো: আরিফ। বিজ্ঞপ্তি।