
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় বীরখারুয়া (খেয়ারপাড়) গ্রামে কথিত পীর রহিম বাবার নামে বালিশ পূজা, ওরস ও অন্যান্য অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গফরগাঁও উলামা সমিতি ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে উলামা সমিতির স্থানীয় নেতাকর্মী ও এলাকার ধর্মপ্রাণ লোকজন অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা উবাইদুল্লাহ উদয়পুরী, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের কথিত রহিম বাবার নামে বালিশ পূজা ও ওরসকে কেন্দ্র করে শিরক, বিদআত ও অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
তাদের দাবি, এসব কর্মকাণ্ড ধর্মীয় বিশ্বাস ও ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী। বক্তারা সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধে প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








