ইউএনওদের সাথে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, তারিখ ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
ads

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাথে আগামী ১ ডিসেম্বর নির্বাহী সংলাপে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংলাপের সান্ধ্য অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : আমিও হাসিনাকে ছেড়ে দেব না : কঠিন হুমকি মহিলা লীগ নেত্রীর

এর আগে গত ২৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়।

চিঠি অনুযায়ী, দিনব্যাপী এ সংলাপের বিভিন্ন অধিবেশন সকাল ৮টা থেকে শুরু হবে।

এসব অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার প্রধানরাও দিনব্যাপী এসব অধিবেশনে অংশ নেবেন।

সূত্র : ইউএনবি