
কথিত লকডাউন কর্মসূচির নামে খুলনায় পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে নগরীর বিভিন্ন স্থানে ঘটানো এসব নাশকতার পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাত থাকার অভিযোগ রয়েছে। তবে রেললাইনে অগ্নিসংযোগের একটি খবরের সত্যতা পায়নি পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এতে ভবনটির কাচ ভেঙে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্লান্টের সীমানাপ্রাচীর লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে, নগর উপকণ্ঠের সাচিবুনিয়া এলাকায় মোংলা-বেনাপোল রেললাইনে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
লবণচরা থানার ওসি মো: মোশাররফ হোসেন বলেন, রেললাইনে আগুন দেয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে অগ্নিসংযোগের কোনো আলামত পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









