
বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু করবে দলটির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘ইতোমধ্যে বিজয়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। পহেলা ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।’
যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েস্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান।
এছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতা ও ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









