বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত

চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

তিনি মনে করেন, এ রকম দাবির কারণে জুলাইয়ের চেতনা ‘থাকবে না’।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারো থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।’

Advertisement

মন্ত্রীপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব মো: মশিউর রহমান।