লোড হচ্ছে...
তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে, কারা থাকবে, সে বিষয়টি পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়েই আসবে। এখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে মতামত চাওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে নানা প্রস্তাব আসতে পারে। সেগুলো আমরা স্টাডি করে এমন একটা তত্ত্বাবধায় সরকার পদ্ধতি ধারণ করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে।
১ ঘণ্টা ৫৬ মিনিট আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহবান জানান।
১ দিন আগে

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসঙ্ঘ সংস্থাগুলোকে রোহিঙ্গাদের জন্য উচ্চমাত্রায় আর্থিক ও লজিস্টিক সহায়তা পূর্বের ন্যায় বজায় রাখার আহ্বান জানানো হয়েছে যাতে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।
২ দিন আগে

রাজনৈতিক পরিচয়ের কারণে কারো প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে নিয়ম অনুযায়ী ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হবে।
৫ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ, ফেরদৌসী আহমেদ মিষ্টি
৫ দিন আগে

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
৫ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ’আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’- এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনিভিত্তির ওপর আরো সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরো সুশৃঙ্খল হবে।
৫ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
৫ দিন আগে

সালাহউদ্দিন আহমদ বলেন, একইসাথে ডিসেম্বরে নাশকতার শঙ্কা, পুলিশের অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন নিয়ে গুরুত্বপূর্ণ কথা ও নির্দেশনা সামনে এসেছে।
৫ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসী কর্মে জড়িতদের কোনো দলীয় পরচয় বিবেচ্য নয়, তদন্ত জড়িত প্রমাণ মিললেই বিচারের মুখোমুখি করা হবে।
৬ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আইটি বিশেষজ্ঞ, গণমাধ্যম পেশাজীবী, মানবাধিকার সংস্থা এবং অন্যান্য অংশীজনদের সাথে ব্যাপক আলোচনার পরই সরকার বিলটি চূড়ান্ত করবে।’
৮ দিন আগে

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ব্যাংকিং সেবার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা এবং মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা জরুরি। গ্রাহকের আস্থা অর্জন ও তা ধরে রাখাকে ব্যাংকিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
৯ দিন আগে

দুই দেশের মধ্যে সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
৯ দিন আগে

‘কয়েকটি সংস্থার মাধ্যমে বিস্তারিত তদন্ত ও ফরেনসিক পরীক্ষা শেষে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে।’
৯ দিন আগে

এ হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত হচ্ছে, মালামাল উদ্ধার করা হয়েছে। নয়জন আসামি গ্রেফতার করা হয়েছে। পুলিশের অবহেলা ছিল, সেজন্য শাহআলী থানার ওসিকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৯ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তার আগ্রহ জানান সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স।
৯ দিন আগে

শৃঙ্খলিত বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান গুণ হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা রক্ষা করা। কমিউনিটি ব্যাংকের নন-পারফর্মিং অ্যাসেট বা খেলাপি ঋণের স্বল্প হারের প্রশংসা করে তিনি বলেন, নিঃসন্দেহে দেশের ব্যাংকিং খাতের জন্য এটি একটি অনন্য দৃষ্টান্ত এবং এটি ব্যাংকের শৃঙ্খলারই বহিঃপ্রকাশ।
১০ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়ানো হবে।
১০ দিন আগে

‘যারা ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করব।’
১০ দিন আগে

জন-আকাঙ্ক্ষা অনুধাবন করে এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে র্যাবসহ (বর্তমানে এসআরবি) বিভিন্ন সংস্থার সংস্কার ও আইনি কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আরো আধুনিকায়ন করতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং তাদেরকে ক্ষেত্রমতে প্রয়োজনীয় তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে।
১০ দিন আগে


