গ্রাম পুলিশের বেতন, গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি, গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা, গ্রাম পুলিশের যাতায়াত ভাতা, গ্রাম পুলিশের মোবাইল ভাতা, গ্রাম পুলিশ প্রধানের বেতন, গ্রাম পুলিশ মহাসমাবেশ, তারেক রহমানের ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একইসাথে মোবাইল ভাতা দেয়ারও ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement

শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, ‘আজকে থেকে গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশের বেতন ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বেড়ে হয়েছে ১১ হাজার টাকা।’

Advertisement

গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের এ ভাতা ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা করা হয়েছে বলেও জানান তারেক রহমান।

তিনি আরো জানান, ‘গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।’ একইসাথে এখন থেকে গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।