ব্রিটজকের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ২৯৭

ক্রীড়া ডেস্ক

ডারবানে অস্ট্রেলিয়ার বিপে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ম্যাথু ব্রিটজক। ব্রিটজকের সেঞ্চুরি ও মার্কো ইয়ানসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৯৭ রান করেছে দণি আফ্রিকা। ব্রিটজকে ১১২ রানের ইনিংস খেলেছেন, আর ইয়ানসেন ৬৭ বলে করেছেন ৭৫ রান। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নিয়েছেন তিন উইকেট।
এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন ব্রিটজকে। পাশাপাশি মাত্র ১৪ ইনিংস শেষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও হয়েছেন তিনি। তার সাথে ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন ইয়ানসেন। ৩৪তম ওভারে পাঁচ উইকেটে ১৬৮ রান থেকে দলকে লড়াইয়ের মতো সংগ্রহে পৌঁছে দেন দু’জন।
টস জিতে দণি আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম দিকে বেশ নিয়ন্ত্রিত বোলিং করে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউডের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ, এলিসের সেøায়ার ও ওয়াবল-সিম এবং অ্যাডাম জাম্পার স্পিনে চাপে পড়ে স্বাগতিকরা। ২৯ রানে দুই উইকেট হারানো দণি আফ্রিকাকে পরে টেনে তোলেন ব্রিটজক। টনি ডি জর্জি দ্রুত ফিরে যাওয়ার পর কুইন্টন ডি কক করেন ১৪ রান। অধিনায়ক টেম্বা বাভুমা ৩০ ও রায়ান রিকেলটন ২৬ রান করে আউট হন। ডেভিড মিলারও ২৪ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি। তবে শেষ দিকে ম্যাচের চিত্র বদলে দেন ইয়ানসেন। মিচেল স্টার্ক ও জাম্পাকে পরপর ছক্কা মেরে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ব্রিটজকে ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ইয়ানসেনও তুলে নেন ফিফটি। শেষ পাঁচ ওভারে ৫৪ রান যোগ করে দণি আফ্রিকা ২৯৭ রানে পৌঁছায়। 
জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান করেছে অস্ট্রেলিয়া । সর্বোচ্চ ৬০ রান করেন মিচেল মার্শ।