হরমুজ প্রণালী, জাহাজ চলাচল,  সীমিত,  হাতামি, ইরানের সেনাপ্রধান
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। সংগৃহীত

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন খুবই সীমিত পরিসরে চলছে বলে ঘোষণা করেছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। তিনি বলেছেন, প্রণালীটি ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) পূর্ণ নজরদারিতে রয়েছে।

Advertisement

আল জাজিরা শুক্রবার (১৬ অক্টোবর) জানায়, ইরানের মেহর নিউজ অ্যাজেন্সিকে দেয়া বক্তব্যে হাতামি বলেন, ‘ইরানি জনগণের অধিকারকে শত্রুপক্ষ সম্মান না দেখানো পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।’

তিনি আরো দাবি করেন, ‘আজ পর্যন্ত শত্রুপক্ষের একটি জাহাজও ওমান সাগরে ঢোকার সাহস দেখাতে পারেনি। ব্যতিক্রম শুধু তিনটি জাহাজ। সেগুলো সেখানে এসেছিল, আর ইরানি বাহিনী সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন তারা ভালো করেই জানে, এই পথে জাহাজ চলাচল খুবই সীমিত আকারে চলছে।’

তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিন্ন। ওয়াশিংটনের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করে, ‘আইআরজিসির অন্যায় আগ্রাসন সত্ত্বেও বাণিজ্যিক জাহাজগুলো চলাচল অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের হাতে প্রণালীটির নিয়ন্ত্রণ রয়েছে।’