লিগ্যাল এইডে ৩ লাখ ২ হাজার ৭৪২ মামলায় এডিআরের উদ্যোগ
লিগ্যাল এইডে ৩ লাখ ২ হাজার ৭৪২ মামলায় এডিআরের উদ্যোগ। সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেয়া হয়েছে মোট ৩ লাখ ২ হাজার ৭৪২টি মামলায়।

Advertisement

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) কার্যক্রম নিয়ে করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেয়া হয়েছে মোট ৩ লাখ ২ হাজার ৭৪২টি মামলায়। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২২৭টি মামলা। এডিআরের মাধ্যমে নিস্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৫ লাখ ২ হাজার ১৮১ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দীরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।