বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ওয়ানডে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছেন সোবহানা মোস্তারি। সংগৃহীত

মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী দল।

Advertisement

১৩৪ বলে ১১৮ রানের নান্দনিক ইনিংস খেলেন সোবহানা।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে ৩ উইকেট পতনের পর ক্রিজে আসেন সোবহানা।

চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন সোবহানা। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান সোবহানা। ১২৩ বল খেলে ১৫টি চারের সহায়তায় শতক পূর্ণ করেন তিনি।

ইনিংসের ৪৮তম ওভারে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন সোবহানা। ১৮টি চারে ১৩৪ বলে ১১৮ রান করেন এই ডান হাতি ব্যাটার।

অন্যপ্রান্তে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৭৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি। তার ১১৪ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি ছিল।
 
অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট ৩৬ রানে ৪ উইকেট নেন।

প্রথম ওয়ানডে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

সূত্র : বাসস