
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী আট মাস বয়সী শিশু সাইফ আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। একই সময়ে সিলেটে নতুন করে আরও ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১২১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৬ জন।
রোববার (৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২২০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৭, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়, আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫১৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৩, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০, নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ১৮, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, মাউন্ট এডোরা হাসপাতালে তিন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮০, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৪, হবিগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, ১০ জন নতুন হাম রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৪২ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








