লোড হচ্ছে...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ২০৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ৩১৪ শিশুর মৃত্যু হয়েছে।
৮ ঘণ্টা ২৩ মিনিট আগে

স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৯ ঘণ্টা ১৮ মিনিট আগে

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
১ দিন আগে

‘সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।’
১ দিন আগে

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৬০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৪৫২ জনের হাম শনাক্ত হয়েছে।
২ দিন আগে

ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়ে। এতে এক শিশু নিহত হয়।
২ দিন আগে

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নয় মাস বয়সী কিনান আহমেদ রাকিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ‘হাইপোথার্মিয়া’ বা শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়ার কারণে মারা গেছে।
২ দিন আগে

চরম অনটন আর পেটের দায়ে দিশেহারা হয়ে বাধ্য হয়েই মা-বাবা শাহীনের লেখাপড়া বন্ধ করে দিয়ে মাসিক চার হাজার টাকা বেতনে বাজিতপুরের ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে কাজে পাঠান। সেখানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটে সংসারের হাল ধরতে হচ্ছিল শিশুটিকে।
৩ দিন আগে

সিলেটে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ হাম রোগী শনাক্ত হয়েছে।
৩ দিন আগে

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিশু শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ দিন আগে

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
৪ দিন আগে

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে। একপর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
৪ দিন আগে

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে নিরলস কাজ চলছে।’
৪ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সঙ্কট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।’
৪ দিন আগে

অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য তার মা ঘাঘর বাজারে নিয়ে যায়। চিকিৎসা শেষে ভ্যানে করে নানাবাড়িতে ফিরছিলেন তারা। পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ তিনি সড়কে ছিটকে পড়েন।
৬ দিন আগে

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৭৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৫ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
৬ দিন আগে

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৯৩ জন ভর্তি হয়েছে। নতুন করে আরো ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
৬ দিন আগে

সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।
৭ দিন আগে

দুপুর থেকে হঠাৎ করে একটি পাগলা কুকুর মানুষ দেখলেই তেড়ে এসে কামড়াতে শুরু করে। বিশেষ করে বেলকা বাজার, পূর্ব বেলকাসহ আশপাশের কয়েকটি গ্রামে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়েছে।
৭ দিন আগে

কালে মাহবুবুর রহমান মোটরসাইকেলযোগে আজিজনগর থেকে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন। পথে হারবাং পেট্রোল পাম্পের পাশে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
৭ দিন আগে


