লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. সৈয়দ রাগীব আলী। নয়া দিগন্ত

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। 

Advertisement

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, এটি দেশের তৎকালীন চরম রাজনৈতিক শূন্যতা ও বৈদেশিক হস্তক্ষেপের শঙ্কা থেকে দেশকে রক্ষা করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পটভূমি গড়ে উঠেছিল ওই বছরের বেশ কয়েকটি নাটকীয় ও রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে। এ পটপরিবর্তনের ফলে একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) পরবর্তী অচলাবস্থা কাটিয়ে বহুদলীয় গণতন্ত্র চর্চার সূচনা হয় এবং সমাজতান্ত্রিক অর্থনীতির বদলে মুক্তবাজার অর্থনীতির দিকে দেশের অর্থনৈতিক নীতি মোড় নেয়।

Advertisement

সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের তৎকালীন চরম রাজনৈতিক শূন্যতা এবং দেশের তৎকালীন রাজনীতি ও ক্ষমতার গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম। 

আইন বিভাগের প্রধান ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের কোঅরডিনেশনে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সব বিভাগীয় প্রধানের পক্ষ থেকে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী এবং সব শিক্ষকদের পক্ষ থেকে পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ‍্যাপক মোসা: হালিমা বেগম। 

আইন বিভাগের সহকারী অধ‍্যাপক মো: রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন।  

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো: আব্দুল মজিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।