পদত্যাগ
দীপঙ্কর দাশ দীপক। নয়া দিগন্ত

ফেসবুকে পদত্যাগপত্র লিখে সিলেটে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন দলটির এক নেতা।

Advertisement

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য দীপঙ্কর নাথ দীপক।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন দীপঙ্কর দাশ দীপক।

দীপঙ্কর দাশ দীপকের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক নয়া দিগন্তকে জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে পারিবারিক সমস্যার কারণে তিনি বর্তমানে দলীয় পদ থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন বলেন, “এ ব্যাপারে আমরা লিখিত কিছু পাইনি। তবে সে অব্যাহতি চেয়েছে, ফেসবুকে দেখে অনেকে কল দিয়েছেন। তবে শহীদ আদর্শের সৈনিকেরা কখনো চাওয়া-পাওয়ার প্রশ্নে বিচলিত হন না। দল ক্ষমতায় গেছে বলে সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, বিএনপি এমন কোনো দল নয়।”