
জামালপুরের মাদারগঞ্জে চার গ্রাম হেরোইনসহ রেজাউল (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদের পেছনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রেজাউল উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকার জামাল মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলের কাছ থেকে চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ রেজাউলকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








