লোড হচ্ছে...
বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হচ্ছে। পরীক্ষার ফল পজিটিভ হলে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আর ফল নেগেটিভ হলে ঘটনার বিষয়ে প্রতিবেদন তৈরি করে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।
১০ ঘণ্টা ১০ মিনিট আগে

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ছয় দালালকে আটক করা হয়।
১১ ঘণ্টা ৪৯ মিনিট আগে

আটক চারজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
১৬ ঘণ্টা ৩ মিনিট আগে

ঘটনাটি কেবল কয়েকটি ট্রলার ও জেলে আটকের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি সামনে এনেছে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন—সেন্টমার্টিনের মতো সংবেদনশীল সামুদ্রিক এলাকায় অবৈধ মাছ শিকারের সুযোগ তৈরি হচ্ছে কীভাবে? নিয়মিত নজরদারি থাকলে এমন ট্রলিং কতটা সম্ভব? আর অভিযান শেষে জব্দ করা ট্রলারগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে এমন প্রশ্ন সচেতন মহলের।
১ দিন আগে

আটক ছয় বাংলাদেশী নাগরিকের মধ্যে দু’জন গোপালগঞ্জ জেলার ও চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তাদের ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে।
২ দিন আগে

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব শরীফকে বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে তার নিজ এলাকা কাটাখালী থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
২ দিন আগে

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
২ দিন আগে

গ্রেফতারদের বিরুদ্ধে দেশে নাশকতা সৃষ্টি করে অরাজকতা তৈরি করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।
৩ দিন আগে

মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়।
৩ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে হাসপাতাল থেকে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
৩ দিন আগে

৮ নভেম্বর আসা একটি চালানের বিপরীতেই গেট পাস দেখিয়ে অন্য একটি পণ্যের চালান বন্দর থেকে বের করে নেয়ার চেষ্টা চলছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেয়ার আশঙ্কা তৈরি হয়।
৩ দিন আগে

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি ও দেশীয় অস্ত্রসহ দুইজন ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
৪ দিন আগে

যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
৪ দিন আগে

রাতে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান।
৪ দিন আগে

অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় নয় লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
৫ দিন আগে

সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্পটে কিশোরদের আড্ডা, বেপরোয়া চলাফেরা ও বিভিন্ন দ্বন্দ্ব-সঙ্ঘাতে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখা এবং নতুন করে কিশোর গ্যাং গড়ে ওঠা ঠেকাতেই এ অভিযান।
৬ দিন আগে

জেলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দু’টি দল এ অভিযান পরিচালনা করে।
৬ দিন আগে

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার একটি বটগাছের মাথায় উঠে আটকে পড়ে মো: আলহাজ (১৩) নামের এক কিশোর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানির হাতে তুলে দেওয়া হয়।
৯ দিন আগে

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সুপায়ন মারমা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের চাঁদা সংগ্রহকারী সদস্য বলে জানা যায়।
১১ দিন আগে

আশুলিয়ায় শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
১১ দিন আগে


