
বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর কাছে এমন কিছু চমকে দেয়ার মতো আবিষ্কারের তথ্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব আবিষ্কার কয়েক মাসের মধ্যেই ব্যাংক ও সরকারের তথ্য সুরার অন্যতম প্রধান ভিত্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
খ্যাতনামা তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন গার্ডিয়ানকে বলেছেন, কয়েক দশক ধরে অমীমাংসিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এসব সমস্যা বিশ্বের গোপন তথ্য কিভাবে সঙ্কেতলিপির মাধ্যমে সংরণ করা হয়, তার সাথে সম্পর্কিত।
কী আবিষ্কার হয়েছে, তার ওপর নির্ভর করে হ্যাকারসহ আরো অনেকের পে খুব শিগগিরই বিশ্বের গোপন যোগাযোগের তথ্য সহজে পাঠোদ্ধার করা সম্ভব হতে পারে। উদাহরণ হিসেবে ব্যাংক লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ই-মেইলের কথা বলা যায়। এমনটা ঘটলে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যোগাযোগের প্রচলিত নিরাপত্তাব্যবস্থার ভিত্তি খুব দ্রুত পরিবর্তন করতে হতে পারে। তা না হলে অত্যন্ত সংবেদনশীল তথ্য ব্যাপকভাবে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে।
অ্যারনসন ও অন্য বিশেষজ্ঞদের এই উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েক সপ্তাহে বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর ঘোষণা দেয়া বেশ কিছু গাণিতিক অগ্রগতি। এসব অগ্রগতির বেশির ভাগই তাত্ত্বিক ও বিমূর্ত গাণিতিক বিষয়। তবে এ েেত্র বিশেষজ্ঞদের কাছে এগুলো একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এমন সব জটিল সমস্যার সমাধান করতে সম, যেগুলো অদূর ভবিষ্যতেও সমাধান করা সম্ভব হবে না বলে তাদের অধিকাংশই মনে করতেন।
চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারগুলো এখন সঙ্কেতলিপিবিদ্যা নিয়ে এক বা একাধিক চমকে দেয়ার মতো আবিষ্কারের তথ্য নিজেদের কাছে রেখেছে।’ ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, ‘যারা মনে করতেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উল্লেখযোগ্য কোনো গাণিতিক কাজ করা সম্ভব নয়, তারা এখন যে ভুল ছিলেন, তা নিশ্চিত। ফলে এর সমতার সীমা কোথায়, সেটিও আর স্পষ্ট নয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









