সরকার গঠনে অপারগতার ইঙ্গিত নেতানিয়াহুর
ads

ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে সম্মত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শর্ত হিসেবে পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে পুনরায় সরকারপ্রধান হওয়ার সুযোগ দাবি করেছেন তিনি। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সাথে পর্যায়ক্রমে মতা ভাগাভাগির এই প্রস্তাবকে নেতানিয়াহুর পরাজয় স্বীকারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এ দিকে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে বিকল্প জোট গঠনের বিষয়ে প্রায় চূড়ান্ত অবস্থানে পৌঁছে গেছেন আইজেনকট। চলতি সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত হতে পারে। দুই দিন আগে নেতানিয়াহু বলেন, ঐক্যের সরকারে স্বাভাবিকভাবেই তার নেতৃত্ব দেয়া উচিত এবং পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রথম সুযোগটিও তার প্রাপ্য। দেশের অস্তিত্বের সঙ্কট মোকাবেলায় অম কোনো সরকার গঠনের আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি মেয়াদের শুরুতে আইজেনকটকে প্রধানমন্ত্রী এবং নিজেকে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি আছেন। সরকার গঠনের অচলাবস্থা নিরসনে গতকাল সকালে দু’জনের বৈঠকে বসার কথা ছিল। নেতানিয়াহুর এই আহ্বানে সাড়া দিয়ে আইজেনকট আলোচনায় বসার আগ্রহ দেখালেও স্পষ্ট করেছেন যে, বিকল্প জোট গঠনের সমঝোতার খুব কাছাকাছি রয়েছেন তিনি। আইজেনকট অভিযোগ করেন, গত সপ্তাহে গোপন চ্যানেলের মাধ্যমে নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে বিস্তারিত প্রস্তাব পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের আলোচনার উদ্যোগ বারবার প্রত্যাখ্যাত হয়েছে।
নেতানিয়াহুর এই প্রস্তাব আসার আগেই আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তুতি শুরু করেছিলেন তার ঘনিষ্ঠজনরা। মাসখানেক আগে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহু-বিরোধী ‘পরিবর্তনপন্থী জোট’ (চেঞ্জ ব্লক) গঠনের তৎপরতা শুরু হয় এবং সম্প্রতি দলগুলোর মধ্যে একাধিক আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে। পার্লামেন্ট নেসেটের অনুমোদনসাপেে নতুন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে হোয়াইট হাউজের কর্মকর্তারাও প্রস্তুত বলে জানা গেছে। ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই প্রধানমন্ত্রী এখন মনে করছেন, কেবল কোনো ‘অলৌকিক’ ঘটনাই তাকে মতায় রাখতে পারে। নেসেটে রেকর্ডসংখ্যক আরব সদস্যের শপথ নেয়ায় উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু তার এই প্রস্তাবকে মতায় আরব দলগুলোর প্রভাব ঠেকানোর প্রচেষ্টা হিসেবে তুলে ধরেছেন। কারণ লিকুদ পার্টিকে বাদ দিয়ে সরকার গড়তে হলে আইজেনকটকে আরব দলগুলোর সমর্থন নিতে হবে।
নতুন পার্লামেন্ট সদস্যদের ইঙ্গিত করে নেতানিয়াহু মন্তব্য করেন, নেসেটে যা দেখা যাচ্ছে তা কেবল শুরু, সরকারেও এর প্রতিফলন ঘটবে এবং কোনো গুলি ছাড়াই শত্রুভাবাপন্ন শক্তিগুলো ভেতর থেকে দেশের নিয়ন্ত্রণ নেবে। সন্ত্রাসবাদে সমর্থনকারী কিছু দলের সদস্য হিব্রু ভাষায় নরম কথা বললেও আরবিতে ইসরাইল ধ্বংস ও সন্ত্রাসী সংগঠনের প্রতি পূর্ণ সমর্থন জানান বলে তিনি অভিযোগ করেন। নতুন জোট গঠনে দ্রুত ও আন্তরিক আলোচনায় বসতে তিনি প্রস্তুত বলেও জানান। তবে বিরোধী নেতারা আইজেনকটকে নেতানিয়াহুর এই প্রস্তাবে সাড়া না দেয়ার পরামর্শ দিয়েছেন। বিরোধী জোটের বড় দল ‘বিয়াচাদ’-এর নেতা ইয়ার লাপিদ এটিকে ‘স্পষ্ট প্রতারণা’ আখ্যা দিয়ে বলেন, নেতানিয়াহু ধারাবাহিকভাবে সবাইকে ঠকিয়েছেন এবং সব চুক্তি ভেঙেছেন। বিরোধী শিবিরের আশঙ্কা, আলোচনায় টেনে এনে আইজেনকটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করাই নেতানিয়াহুর মূল ল্য।
নেতানিয়াহুর কট্টর বিরোধী ও ধর্মনিরপে ডানপন্থী দল ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান এরই মধ্যে বিকল্প জোটের সাথে চুক্তি করেছেন এবং প্রতিরা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব তার পাওয়া প্রায় নিশ্চিত। অন্য দিকে মধ্য বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ইয়ার গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীসহ আরো কয়েকটি অপোকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ফিলিস্তিনিদের অধিকারের পরে একমাত্র ইহুদি দলটির নেতা হিসেবে গোলানের এই সম্ভাব্য নিয়োগ পশ্চিমতীরে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণহীন সহিংসতা গাজার পরিস্থিতির চেয়েও আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমর্যাদা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার বেশি তি করছে বলে দেশটির কর্মকর্তারা উদ্বিগ্ন। এ ছাড়া ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডানপন্থী দল বিয়াচাদের নেতা নাফতালি বেনেট সম্ভাব্য নতুন জোটে অর্থমন্ত্রী হতে পারেন। তবে নেতানিয়াহুর প থেকে জোটের প্রস্তাব পেলে তিনি তাতেও আগ্রহ দেখাতে পারেন বলে জানা গেছে।