সীমান্ত কড়াকড়ি ঘিরে ইরান-ইরাক টানাপড়েন
ads

তেল চোরাচালান রোধে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার প্রোপটে ইরান ও ইরাকের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রকে হস্তেেপর সুযোগ না দিতে বাগদাদকে সতর্ক করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের বাগদাদকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ হওয়া ইরাকের জন্য উচিত নয়। একই সাথে সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইরাকি কর্তৃপকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সাথে আলোচনার জন্য তেহরান সফরে যাওয়ার পর মোখবের এ মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোহসেন রেজায়ির বক্তব্য উদ্ধৃত করে জানায়, ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্কে বিদেশীদের নেতিবাচক প্রভাব পড়তে দেয়া উচিত নয়। পাশাপাশি দুই দেশের মধ্যে স্বারিত নিরাপত্তাচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। জবাবে কাসিম আল-আবুদি ওই চুক্তির প্রতি বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে হামলা চালানোর সুযোগ দেয়া হবে না। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের প্রভাব আরো বাড়াতে দেশটির স্থলপথে বাণিজ্য সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।