জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা
ads

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো ল্য করে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রয়েছে। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্য দিকে, এক রাতেই ইউক্রেনের এক হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো, যা যুদ্ধ শুরুর পর এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ধ্বংসের অন্যতম ঘটনা বলে দাবি করা হচ্ছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ইউক্রেনের প্রতিরা মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া এক বার্তায় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের আরো দু’টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রোস্তভের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো আঘাত হানা হলো।